মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

-একি ! আপনি এভাবে জিহ্বা বের করে আছেন কেন ? 
-ওহ নো ! ইউ আর টেকিং আ রং , ইটস আ সেলফি ম্যান ।
- সেলফি ! সেটা আবার কি ? 
- ওহ ! ইউ আর সো ব্যাক ডেটেড ।
-জি , ভাই আমি পুরনো দিনের মানুষ । কিন্তু আমরা তো টুথপেস্টের জন্য একটা ছবি তুলে আনতে বলেছিলাম । এখানে আবার জিহ্বা আসছে কোথা থেকে ?
-ওহ ! ইউ থিংকিং সো রং ম্যান ! আ . . . . . . . . . জিহ্বা তো মুখেরই একটা অংশ ইউ নো ।সো আমরা ট্রাই করেছি দাঁতের সাথে জিহ্বারও একটা পিক তুলে দিতে ,যাতে আপনারা ঝকঝকে জিহ্বা দেখিয়ে দ্বিগুণ প্রফিট করতে পারেন ।
- জি না ,দরকার নেই ।আমরা টুথপেস্টের জন্য বিজ্ঞাপন দিব । ‪#‎লিপপেস্টের‬ না । যদি কখনো দেই , তবে না হয় আপনাকে ডাকব । এখন আপাতত . . . . . . . .।
-ইউ ডুয়িং সো সো রং ।
-সেটা আমরা বুঝব , এবার আপনি আসতে পারেন ।
***উপরের ঘটনাটি সম্পূর্ণই কাল্পনিক । কিন্তু যদি এমন হয় , টুথপেস্টের বিজ্ঞাপন দিতে ছবির জন্য ডাকা হলে কেউ একগাদা ভেংচি পিক নিয়ে হাজির হল , তখন কিন্তু একটা হাস্য রসাত্মক ঘটনা সৃষ্টি হবে ।
এতক্ষণ শুধু শুধু বকবক করলাম ।এবার আসল কথায় আসি ।
ফেসবুকে প্রায়ই দেখা যায় নানা রকম আজব attitude নিয়ে ছবি তুলতে ,এই যেমন , যারা সচরাচর চশমা পড়েন না বা যাদের চোখের কোন সমস্যাই নেই তারা একটা বড় সাইজের চশমা চোখে দিয়ে ছবি তুলছেন । তার সাথে বড় বড় দৃষ্টি নিয়ে চাওয়া , ভেংচি কাটা - তো আছেই । আবার মোবাইলের সামনে executive look নিয়ে পিক তোলাও কিন্তু কোন বিরল ঘটনা নয় । অনেকের পিক তোলার ধরণটা এমন , যেন কেউ জোর করে তার মুখে কুলুপ এঁটে দিয়েছে । বর্তমানে এদেশের তরুণ প্রজন্ম যেভাবে গণহারে সেলফি তুলে বেড়াচ্ছে , সেটা দেখে ভিনদেশি কোন ভদ্রলোক যদি ‪#‎সেলফি_প্রজন্ম‬ নামে তাদের আখ্যায়িত করেন ,আমার মনে হয় না তিনি খুব ভুল কিছু বলবেন । এবং সৌভাগ্যক্রমে হোক কিংবা দুর্ভাগ্যক্রমে , আমিও এই প্রজন্মের বাইরে নই ।
আমি ব্যক্তিগতভাবে এই ‪#‎সেলফি_বিপ্লবের‬ পক্ষে বা বিপক্ষে কোন দলেরই সদস্য নই । তবে এটুকু বলতে পারি ,এটা আমাদের সংস্কৃতির সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয় ।
সেলফি কাণ্ড দেখে খুব ছোটবেলায় দেখা একটা বাংলা মুভির কোন একটা গানের প্যারোডি বানিয়ে ফেললাম , মুভিটার নাম - ‪#‎ঢাকা৮৬‬ . . . . .
" আউল বাউল লালনের দেশে ,সেলফি কোথা থেকে আইলো রে ,
আরে সবার মাথা খাইল রে এ এ এ ।
আমার প্রাণের আয়নাখানা কান্দে রে , আমার প্রাণের চিরুনিটা কান্দে রে "
     . . . . infinity